বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যেকোনো অঙ্গীকার অর্থবহ ও অন্তরে লালন করতে হবে: সিইসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভোটাধিকার রক্ষার অঙ্গীকার ফাঁকা বুলি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন,‘এ অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না।এটা অবশ্য অর্থবহ এবং অর্থবহ করতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ ও একে অন্তরে লালন করতে হবে।’ 

‘মুজিববর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে এবারের জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে।দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যাতে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সবকিছুই তারা করবেন বলে জানান সিইসি।  

তিনি বলেন,‘পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

এর আগে দিবসটি উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সকাল সোয়া ৮টায় সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা পায়রা অবমুক্ত করেন। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এক ঘণ্টা পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয়। 

শোভাযাত্রায়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান,মো.আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো.হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসির কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102