বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যশোরে নির্বাচনী সহিংসতায় বিদ্রোহী প্রার্থীর ছেলের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোরের শার্শা বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ নভেম্বর (শনিবার ভোর রাতে) মৃত্যুবরণ করেছেন। তিনি বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক খতীব ধাবকের ছেলে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) আ.খালেক ধাবক জানান, গত ১৬ নভেম্বর রাতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাকে দেশী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, শার্শা বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. খালেক ধাবকের সমর্থকরা বাগআঁচড়া সাতমাইল পশুরহাট থেকে নির্বাচনী প্রচারণায় বেড় হন। তারা বাগআঁচড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে পৌঁছালে ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাফিজুর রহমান ধাবকসহ আরও দুজন গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় মোস্তাক ধাবক।

এদিকে মোস্তাক ধাবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার সকালেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আ. খালেকের সমর্থকরা বাগআঁচড়া বাজারে জড়ো হয়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচাল বন্ধ করে দেয়। এসময় নৌকার অফিস ভাঙচুর করে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করতে টহল ব্যবস্থা জোরদার করেছে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। নির্বাচন নিয়ে কোনভাবেই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দেওয়া হবে না। ২৮ তারিখ জনগণ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে।

শার্শা থানার ওসি বদরুল আলম জানান, নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাত মারা গেছেন। এ ঘটনায় বাগআঁচড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে মামলা হয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । দ্রুত আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102