শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

তেতুলিয়া উপজেলা

দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শামসুল হক সরকার এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬ জন ।
সভাপতি পদে শামসুল হক সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গোলাম রব্বানী ১৩ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনকে ঘিরে দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ীদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
এছাড়াও কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সহসভাপতি  আব্দুল জব্বার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোবারক আলী।
নবনির্বাচিত সভাপতি শামসুল হক সরকার বলেন, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ। সমিতির সদস্যদের ঐক্যবদ্ধ রেখে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করব।
সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। সবাইকে নিয়ে একটি শক্তিশালী ও সক্রিয় সমিতি গড়ে তুলতে চাই। দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব।
এসময় নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশার তেতুলিয়া  সাব- রেজিস্টার অফিসে সহকারী কর্মকর্তা  দেওলোয়ার হোসেন,  সাব- রেজিস্টার অফিসের জমি দাতা  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
 বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নির্বাচন কমিশার
সাব রেজিস্টার অফিস দলিল লেখক সমিতির সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে উপস্থিত হয়েনির্বাচন পরিদর্শনে এসে তেতুলিয়া  বিএনপি ওলামা দলের সভাপতি ও  তেতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি  সোহবার আলী, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম বলেন,নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুব ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । আশা করি যারা নির্বাচিত হয়েছেন  তাদের মাধ্যমে তেতুলিয়া সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক  সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102