রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদি (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোস্তফা ও জমিরুল নামে দুই শ্রমিক।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে৷
জানা গেছে, সারওয়ারদি একই গ্রামের আবু সামাদের ছেলে।
সকালে তারা বৃষ্টির মধ্যে চা-পাতা কাটছিলেন সারওয়ারদিসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সারওয়ারদিসহ তিনজন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানান যে সারওয়ারদির মৃত্যু হয়েছে।
আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে  রবিবার ২৬ এপ্রিল  ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102