শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

দ্রুত ব‍্যবস্তা নেওয়ার দাবি

পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫০ এই পর্যন্ত দেখেছেন
ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শিক্ষার্থী সহ জনসাধারণের জীবনযাত্রা। অবস্থা দেখে মনে হচ্ছে এ ব্যাপারে  দেখার ও বলার কেউ নেই।
প্রতিনিয়ত  বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দিন দিন মারাত্মক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ব‍্যাগাত হচ্ছে।
‎স্থানীয় বাসিন্দারা জানান, ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকার পরই আবার দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং শুরু হচ্ছে। দিনে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক সময় দিনে ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাতেও একই পরিস্থিতি বিরাজ করছে—গভীর রাতেও মিলছে না কোনো স্বস্তি।
‎এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ,  শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। চলমান এসএসসি পরীক্ষার লেখাপড়ায় বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের, অন্যদিকে বিদ্যুৎনির্ভর ছোট-বড় ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপদে।  অপরদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল নেটওয়ার্ক সেবাতেও দুর্বলতা দেখা দিয়েছে।
‎বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যার অভিযোগ করছেন গ্রাহকরা, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে, তীব্র গরমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে তা আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
‎উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে একযোগে একাধিক এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।
‎এ বিষয়ে  পঞ্চগড়  পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম): মোঃ মেহেদী হাসান এর কাছে কেন এত  ঘন ঘন লোডশেডিং জানতে চাইলে  তিনি উল্টো প্রশ্ন করে বলেন আপনি জানেনা। পরে বলেন লোডশেডিং  সার্বিকভাবে দীর্ঘায়িত জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102