সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

নির্বাচনে সহযোগিতা ও দোয়া কামনা

ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্টিতব্য যুক্তরাজ্য ওয়েলস এসেম্বলি নির্বাচনে ওয়েলস লিবারেল ডেমোক্রেট পার্টি থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর- রশিদ|

ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর- রশীদ এর দেশের বাড়ি ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে| যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হারুন-অর-রশীদ বিভিন্ন চ্যারিটি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। প্রবাস জীবনে তিনি ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অন্যতম ডাইরেক্টর। আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বাংলা -ইউরো ফেডারেশন এর উপদেস্টা, ওয়েলস- বাংলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা হজরত ফাতেমা ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনালএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল ( FRIENDS AID)এর প্রতিষ্ঠাতা পরিচালক, NAID এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কার্ডিফ শহীদ মিনার বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য হিসেবে সমাজ সেবা মুলক কাজ করে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখছেন।

এছাড়াও বহুমুখী প্রতিভার অধিকারী হারুন লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য, চ্যানেলে এস টিভি এর সিনিয়র সাংবাদিক, পিবি টিভি এর পরিচালক জনমত পত্রিকা সহ দেশে বিদেশে বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত|  তিনি বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট ইউকে সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ওয়েলফেয়ার সেন্টারে সাবেক সাধারণ সম্পাদক, নিউপোর্ট শাহপরান জামে মসজিদের সাবেক চেয়ারম্যান, নিউপোর্ট ইস্ট বাংলাদেশ কালচার সেন্টারের সাবেক সভাপতি, গ্রেটার সিলেট কাউন্সিল সাঊথ ওয়েলস এর সাবেক সাধারণ সম্পাদক, ইন্সটিটিশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস যুক্তরাজ্য চ্যাপ্টারের সাধারণ সম্পাদক, এর দায়িত্ব পালন সহ বিভিন্ন সংগঠনের সাখে জড়িত রয়েছেন।

বাংলাদেশ অবস্থানকালে তিনি অবিভক্ত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও উপদেষ্টা, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস অবিভক্ত বালাগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাজ পুর স্টুডেন্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বালাগঞ্জ কলেজ, তাজপুর নুরমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মোল্লাপাড়া দাখিল মাদ্রাসা,হজরত ফাতেমাতুজ জোহরা (রা:)’এর দাতা সদস্য|তাজপুর মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার উপদেষ্টা| আজ ফাউন্ডেশন এর চীফ এক্সিকিউটিভ, ইন্সটিটিশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ(IDEB) এর আজীবন সদস্য, সিলেট কিডনি ফাউন্ডেশনের আজীবন সদস্য, ঢাকাস্থ বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আজীবন সদস্য, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা ব্যবস্থাপনা সম্পাদক, আজমান-জমিলা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।

ছাত্র জীবনে ইঞ্জিনিয়ার মো.হারুন-অর-রশীদ একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অবিভক্ত বালাগঞ্জ উপজেলায় সম্মেলিত মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেন এবং প্রাথমিক প্রাথমিক বৃত্তি লাভ করেন।  তাজ পুর মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি,  সিলেট পলিটেক্নিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সফলতার সঙ্গে ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তাজপুর ডিগ্রী কলেজ, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন ঢাকা, পরবর্তীতে ইংল্যান্ডেও উচ্চশিক্ষা গ্রহণ করেন।  তিনি মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় -এর স্কুল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।

আসন্ন নির্বাচনে বিজয়ী হতে তিনি দেশে বিদেশে অবস্থারত সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, মেইনষ্ট্রিম পলিটিকস এ বাংলাদেশীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয় যার ফলে অনেক সময় আমাদের অনেক কিছু তুলে ধরা কঠিন হয়ে পড়ে। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি যাতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের প্রতিনিধি হিসেবে ইথনিক মাইনরিটি কমিউনিটির ভয়েস হিসেবে কাজ করতে পারি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102