শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

সাতাত্তর বছরের ঐতিহ্যবাহী পুরনো দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদানকারি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’কে নিষিদ্ধের কালো আইন পাসের প্রতিবাদে এবং কথিত ট্রাইবুন্যালে শেখ হাসিনার নামে মিথ্যা মামলার রায় বাতিল, পুলিশ হত্যার বিচার, সংবিধান লংঘন করে ক্ষমতা দখলকারি দুর্নীতিবাজ-খুনী  ইউনূসকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, প্রতিপক্ষ রাজনীতিকদের দমনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার বন্ধ, একাওরের গণহত্যায় যারা যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী তাদের ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা, বিচার ব্যবস্থা ধ্বংস,গ্যাস বিদ্যুৎ সার সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি সহ মানুষের জান মালের নিরাপত্তার দাবীতে পোষ্টারিং এবং রাজনৈতিক বিরোধীদের গণ-গ্রেফতার বন্ধসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান্স, হিউম্যান রাইটস ওয়াচ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সকল সহযোগী অঙ্গসংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবাধিকার ,কবি,লেখক ও সাহিত্যিক সংগঠক সমুহের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদিপ করের নেতৃত্বে দেড় শতাধিক প্রবাসী বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে । অপর দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অর্ধ শতাধিক প্রবাসী এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন ।সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদিপ কর ।এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকীব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “৮০ দশকের ছাত্র নেতা সমির রায়,দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক সাবান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া প্রমুখ।

আওয়ামী লীগ নিষিদ্ধের আইন বাতিলের দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর জাতিসংঘের সামনে বিক্ষোভ-র‌্যালি থেকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি -জামায়াত সরকার উৎখাতের দুর্বার আন্দোলনের হুমকি দেয়া হয়। একইসাথে বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসের উত্থানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব বান কিন মুন এর হস্তক্ষেপও কামনা করেন এই কমসূচির মূল আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর।

আওয়ামী পরিবারসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃকর্মীর মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শেখ কামাল সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলাইমান আলী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি অ্যাডভোকেট মুর্শেদা জামান, শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাইনউদ্দিন , নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, শাখাওয়াত আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, এডভোকেট রকিবউদ্দিন দুলাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সুলতানা পলি, শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি টি.মোল্লা, বাকের ভূঁইয়া,যুবলীগ নেতা তারেকুল হায়দার চৌধুরী, শেখ জামাল, খন্দকার জাহেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম,  হৃদয় মিয়া প্রমুখ।

এ সময় ড. প্রদীপ কর ঘোষণা দেন , বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন বাতিলের দাবি আদায়ে স্টেট ডিপার্টমেন্টের সামনে সোমবার,৪ মে ২০২৬,বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা হবে। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব বরাবরেও একটি স্মারকলিপি দেয়া হয়েছে বিক্ষোভ-সমাবেশের পর।

এদিকে আগামী ৩০ এপ্রিল দুপুর ১২টায় আওয়ামী লীগ নিষিদ্ধ আইন পাশের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ।

উল্লেখ্য সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সংশোধন করে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের ‘যাবতীয় কার্যক্রম’ নিষিদ্ধ করার স্পষ্ট বিধান রেখে ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১১ মে ওই সংশোধনী এনে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরদিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়েছিল।

মেটিকেলাশ ডিজাইনারের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার নতুন এই বিলের মাধ্যমে সেই অধ্যাদেশকে আইনের রূপ দিল। এর ফলে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল।গত ৮ এপ্রিল সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে তিনি বিলটি অবিলম্বে বিবেচনা এবং পাসের প্রস্তাব তুললে কণ্ঠভোটে তা গৃহীত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102