বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা তিনদিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ সময়ে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত রাখা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এবং স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস যৌথভাবে এই তথ্য জানিয়েছেন।
তারা জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের কারণে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত দিয়ে ব্যবসায়িক কার্যক্রম এবং যাত্রী পারাপার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। ফলে দুই দেশের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে এবং পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী এই তিনদিন কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, টানা তিনদিন নির্বাচনের জন্য বন্ধ থাকার পর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় সেদিনও বন্দরে কোনো ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না ফলে কার্যক্রম ৪ দিন বন্ধ থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102