শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন

বাংলাদেশীদের বন্ধু হিসেবে নির্বাচিত কাউন্সিলর যারা

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

৪ নভেম্বর নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মূলধারায় বাংলাদেশীদের বন্ধু হিসেবে পরিচিত অনেক কাউন্সিলর পুনর্নির্বাচিত হয়েছেন যেসব কাউন্সিল সদস্য যারা বাংলাদেশী বংশোদ্ভুত না হলেও কুইন্সে বাংলাদেশী কম্যুনিটির সাথে অঙ্গা অঙ্গীভাবে জড়িত।

সিটি কাউন্সিলে বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত নির্বাচিত কাউন্সিল সদস্য হলেন শেকার কৃষ্ণান (জ্যাকসন হাইটস, এলমহাস্টর্ এলাকার), লিন্ডা লি (বেসাইড, বেলরোজ, ফ্লোরাল পার্ক, গ্লেন ওকস, কুইন্স ভিলেজ এলাকার), জুলি ওন (উডসাইড, সানিসাইড, লং আইল্যান্ড সিটি), স্যান্ড্রা উং (ফ্লাশিং, কিউ গার্ডেন হিলস, কলেজ পয়েন্ট), জিম জিনারো (জ্যামাইকা)।

শেকার কৃষ্ণানঃ জ্যাকসন হাইটস, এলমহাস্টর্ এলাকার সিটি কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান গত ৪ নভেম্বর তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেম। তিনি ভোট পেয়েছেন ৬৯.৭%, অর্থাৎ ২১,০৮২। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশী বংশোদ্ভুত শাহ শহীদুল হক এই ডিস্ট্রিক্টে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পেয়েছেন ৩.৭% অর্থাৎ মাত্র ১,১২৭টি ভোট। এই কাউন্সিল ডিস্ট্রিক্টের নম্বর ২৫।

লিন্ডা লিঃ বেসাইড, বেলরোজ, ফ্লোরাল পার্ক, গ্লেন ওকস ও কুইন্স ভিলেজ এলাকা নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৩এ ডেমোক্রেটিক প্রার্থী লিন্ডা লি। তিনিও তৃতীয় মেয়াদে জয়ী হন ৭৯.৯% অর্থাৎ ২৯,১৫৪ ভোট পেয়ে।

জিম জিনারোঃ জ্যামাইকার কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪এর কাউন্সিলম্যান জিম জিনারো গত ৪ নভেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৮.৩% অর্থাৎ ২৭,৭৬২। প্রকৃতপক্ষে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

জুলি ওনঃ উডসাইড, সানিসাইড, লং আইল্যান্ড সিটির আংশিক নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৬এ তৃতীয় মেয়াদের জন্য প্রার্থি হন জুলি ওন। তিনি পান ৮১.৫% অর্থাৎ ৩০,২১৩ ভোট।

স্যান্ড্রা উংঃ ফ্লাশিং, কিউ গার্ডেন হিলস, কলেজ পয়েন্ট নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২০ থেকে তৃতীয় মেয়াদের জন্য প্রার্থি হিসেবে নির্বাচিত হয়েছেন স্যান্ড্রা উং। ৪ নভেম্বরের নির্বাচনে তিনি পান ৭৫.৪% অর্থাৎ ১৪,৫৬৬ ভোট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102