বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

যুক্তরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকরত্ব

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকরত্ব। এমনকি দেশটির অর্থনীতি বিশ্লেষকদের ধারণা বা পূর্বাভাসের চাইতেও এখন বেকারত্বের হার বেশি সেখানে।’

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪ দশমিক তিন শতাংশ। এর আগে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারত্বের হার ছিল ৪ শতাংশ।’

অর্থনীতি বিশ্লেষকরা বলেছিলেন, জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বেকারত্ব শতকরা দশমিক ১ শতাংশ বাড়তে পারে। তবে পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান বলছে, এই তিন মাসে বেকরাত্ব বেড়েছে দশমিক ৩ শতাংশ। অর্থাৎ বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন, বাস্তবে তার চেয়েও দশমিক ২ শতাংশ বেড়েছে বেকারত্বের হার।’

এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দেশটির গড় মজুরিও। পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় মজুরি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। গত দুই বছরের মধ্যে এই মজুরি হ্রাসের হার সর্বোচ্চ।’

প্রসঙ্গত, যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে একটি। দেশটির অর্থনীতি প্রথম দফায় ধাক্কা খায় করোনা মহামারির সময়। মহামারির রেশ শেষ হওয়ার আগেই ২০২২ সালে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের জেরে দেশটিতে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে হুহু করে।  ‘

অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের ওপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার। এ উদ্যোক্তাদের অনেকেই নিজেদের ওপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন। বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ এটিই। সূত্র : বিবিসি, গালফ নিউজ’

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102