বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

ছাত্র-জনতা আন্দোলন

আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে এবার যুক্তরাজ্য থেকে মেডিকেল টিম বাংলাদেশে এসেছে। দুজনের মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি রোগীদের মঙ্গলবার পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজ্জামান জানান, ওই চিকিৎসক টিম হাসপাতালে ৬৫ রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সঙ্গে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪ থেকে ১৫ রোগীর ব্যাপারে কাল (আজ) তারা বিস্তারিত প্রতিবেদন দেবেন। পরবর্তীতে প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। রোগীদের সুচিকিৎসার্থে এ চিকিৎসক টিম ১৮ নভেম্বর পর্যন্ত দেশে অবস্থান করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102