বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

গুগল প্লে স্টোরে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

বড় পরিবর্তন আসছে গুগল প্লে স্টোরে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোর থেকে হাজার হাজার অ্যাপ ডিলিট করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গুগল প্লে স্টোরকে আরো নিরাপদ করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের ওপর। গুগল প্লে স্টোরে নতুন পরিবর্তন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই পরিবর্তনের ফলে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন। তবে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীদের জন্যই উপকারী হবে।

গুগলের এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা আরো নিরাপদ থাকবে। গত কয়েক বছরে অনেক ব্যবহারকারী ম্যালওয়্যার ধারণকারী অ্যাপের শিকার হয়েছেন, যার ফলে তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এমনকি এক নারী একটি ক্রিপ্টো অ্যাপের শিকার হয়েছিলেন, যার ফলে তিনি বিপুল অর্থ হারিয়েছিলেন।

গুগল প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। মেটা সুইজারল্যান্ডের ইপিএফএল এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো অ্যান্ড্রয়েডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়ে সময়ে প্লে স্টোর থেকে অনেক বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। হ্যাকাররা প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ডাটা চুরি ও প্রতারণা করেছে।

গুগলের নতুন নীতি অনুযায়ী, তৃতীয় পক্ষ অ্যাপ স্টোর থেকে এপিকে আপলোড করা নিষিদ্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা আর প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না। এই নতুন নিয়মের ফলে ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলো প্লে স্টোরে প্রবেশ করার সম্ভাবনা কমবে এবং ব্যবহারকারীরা আরো নিরাপদ থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102