শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অবশেষে নেইমারের সতীর্থ রামোস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এমন কিছু যে হবে, তার আগাম আভাস পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো। প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজিতে) দুইবছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলেছেন সের্হিয়ো রামোস। ফ্রি ট্রান্সফারে যোগ দিয়ে সেখানে খেলবেন ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। এর ফলে আগামী দুই বছর ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে খেলতে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতে রামোসের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে।অথচ ১৬ বছর রিয়াল মাদ্রিদে খেলেছেন রামোস। সান্তিয়াগো বার্নাব্যুতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পাঁচটি লা লিগা জেতার রেকর্ড আছে তার। এছাড়া ঝুলিতে আছে আরও অনেক শিরোপা! রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করে অনন্য কীর্তি রেখে গেছেন। সেখানে চেয়েছিলেন আরও দুই বছর খেলতে। কিন্তু রিয়াল এক বছরের বেশি চুক্তি নবায়নের ইচ্ছুক ছিল না। শেষ পর্যন্ত পিএসজিকেই নতুন ঠিকানা বানালেন।পিএসজিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত রামোস বলেছেন, ‘প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়ে আমি ভীষণ খুশি। এটা আমার জীবনে বড় পবিবর্তন, নতুন চ্যালেঞ্জ। এই দিনটি আমি কখনও ভুলবো না। এই প্রজেক্টের অংশীদার হতে পেরে আমি গর্ব অনুভব করছি। এরই মধ্যে ক্লাবটি নিজেদের প্রমাণ করেছে। আমি সামনের দিকে ক্লাবটিতে নানানভাবে সাহায্য করতে চাই। ট্রফি জেতায় যতটুকু সম্ভব ভূমিকা রাখতে চাই।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102