শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

তেঁতুলিয়ায়

চেয়ারম্যান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম তেতুলিয়া
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন পরিষদের  উদ্দেগে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর)  বিকেলে  ফকির পাড়া  উচ্চ বিদ্যালয় মাঠে মন্ডল পাড়া যুব একাদশ  ১-০ গোলে বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন একাদশ কে পরাজিত করে ফাইনালে জয়লাভ করেছে।
২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  বি এন পির আন্তজাতিক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির সরকার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার( ভুমি) এস এম আকাশ, তেতুলিয়া  মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ মুসা মিয়া,  উপজেলা বি এন পির সভাপতি   শাহাদাত হোসেন রন্জু, উপজেলা বি এন পির  সাংগঠনিক সম্পাদক  মোঃ আবু সাইদ মিয়া, সাংগঠনিক  সম্পাদক
মোঃ আবু বক্কর সিদ্দিক কাবুল, তিরনই হাট বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক আমান, ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আজিজুল হক সহ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক, অনলাইন জুয়া ক্যাসিনো, মোবাইল গ্যাম, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলার মাধ্যমে সামাজিক নোংরামি, অপসংস্কৃতি দূর হবে। সবাই খেলা মুখী হবে। মেধা ও মননের বিকাশ লাভ করবে৷ আগামীতে আরো বড় পরিসরে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা আয়োজকদের।
খেলাকে ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমী দর্শকরা উপভোগ করেন দারুণ এক  ফাইনাল  ম্যাচ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102