

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট রাজনৈতিক ও দানশীল ব্যক্তিত্ব মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি মো. আহাদ মিয়াকে হাজারো মানুষের শেষ শ্রদ্ধা আর ভালবাসায় সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আহার মিয়ার লাশ নিয়ে আশা হয় শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গনে।
সেখানে সাড়ে দশটা পর্যন্ত শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজির সংঘঠনের নেতৃবৃন্ধ। এরপর লাশ নিয়ে যাওয়া হয় কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।

সেখানে সকাল ১১টায় মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহিদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, কেন্দ্রিয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ, জেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান লাল হাজী, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম রিপন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. ইউছুফ আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লি তাঁর জানাজায় অংশ গ্রহন করেন।

এরপর মরহুম আহাদ মিয়ার মরদেহকে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার হয়রত শাহ মোস্তফা র. মাজারের পাশে পৌর ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জোহর তাঁর ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মরহুমের নিজ পৈত্রিক বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাতপুরে বিকাল ৩টা তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত সোমবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাত ১০টার দিকে শহরের পূর্বাশা আবাসিক এলাকায় নিজ বাসায় এম্বুলেন্স যোগে মরহুমের লাশ ঢাকা থেকে নিয়ে আসা হয়। এসময় শহরের হাজার হাজার মানুষ তাঁর বাসায় ভীড় করেন শেষ বারের মতো তাকে এক নজর দেখতে।

মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা। মো. আহাদ মিয়ার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃতুর সময় তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

মরহুম আহাদ মিয়া দীর্ঘদিন যাবত শাররিক বিভিন্ন জটিল রুগে ভুগছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জিয়াউর রহমানের আমলে তিনি প্রথম শ্রীমঙ্গল পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এর পর এরশাদ আমনে ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯৭ সালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

এরপর থেকে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন করে তিনি মেয়র নির্বাচিত হন। এছাড়া তিনি জীবনভর বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে জড়িত ছিলেন। এলাকায় তিনি দানবীর আহাদ মিয়া হিসেবে পরিচিতও ছিলেন।