রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

চুনাপাথর আমদানীতে এনবিআর’র সাথে এফবিসিসিআই ও ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন
ধাপে-ধাপে শুল্কমুল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতকের ইছামতি, চেলা সহ সবক’টি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী বন্ধে সৃষ্ট জটিলতা নিরসনে এনবিআর এর মেম্বারদের সাথে এফবিসিসিআই ও সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সৃষ্ট জটিলতা নিরসনে আলোচনা সাপেক্ষে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে ব্যবাসায়ীরা জানিয়েছেন। সভায় এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনির হোসেন, এফবিসিসিআই’র ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রানসিপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআই’র বন্দর ও নৌ-পরিবহন সংক্রান্ত নবগঠিত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মোহাম্মদ আব্দুল খালেক, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসেন, ভাইস প্রেসিডেন্টে আতিক হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, সারওয়ার হোসেন, মঞ্জুর হোসেন, সিলেটের তামাবিল চুনাপাথর সমিতির সভাপতি লিয়াকত হোসেন, সহ সভাপতি জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এনবিআর’র পক্ষে প্রতিনিধিত্ব করেন এনবিআরের মেম্বার সাদিক হোসেন।
এ ব্যাপারে এফবিসিসিআই’র ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রানসিপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, চুনাপাথর আমদানীর ক্ষেত্রে সৃষ্ট জটিলতা শীগ্রই নিরসন হতে যাচ্ছে। তিনি আশাবাদী ফলপ্রসূ এ সভায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রাজস্ব বোর্ড ইতিবাচক সিদ্ধান্ত দেবে।
উল্লেখ্য ধাপে-ধাপে শুল্কমুল্য বৃদ্ধির প্রতিবাদে ৮ জানুয়ারী থেকে সিলেট অঞ্চলের সব কটি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন ব্যবসায়ীরা। চুনাপাথর আমদানীতে প্রতি মেট্রিক টন হিসেবে ১১.৫ ডলার থেকে তিন মাসের ব্যবধানে দু’ ধাপে ১৩.৫ ডলারে উন্নীত করায় বিপাকে পড়েন আমদানীকারকরা। আমদানী করা চুনাপাথর ব্যবসা ক্ষেত্রে লোকসানের আশংকা থাকায় ব্যসায়ীরা আমদানী বন্ধ করে দেন। এতে চুনাপাথর ব্যবসার সাথে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন চরম অনিশ্চিয়তার মধ্যে। বেকার হয়ে পড়েন হাজার-হাজার পাথর শ্রমিক। দৈনন্দিন জীবন-জীবিকায় উপার্জনের পথ বন্ধ হওয়ায় এসব শ্রমিক পরিবার-পরিজন নিয়ে পড়েন চরম বিপাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102