সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

গলায় ক্যান্সার: যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৮০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: যে কোনো ক্যান্সারই শরীরের জন্য অনেক মারাত্মক একটি রোগ। সেগুলোর মধ্যে গলায় ক্যান্সারও অন্যতম। আর এটি হচ্ছে— এক ধরনের টিউমার জাতীয় রোগ।এই ক্যান্সার গলার কোষ থেকে শুরু হয়ে থাকে। আর মারাত্মক এ রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে মদ ও ধূমপান করার কারণে। তবে এর বাইরেও বেশ কিছু কারণে গলায় ক্যান্সার হতে পারে। যেমন— তামাক চিবানোর কারণে, অম্লতার কারণে ও পুষ্টির অভাবের কারণে ইত্যাদি।বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের গলায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। সাধারণত গলার পেছনের নলের নরম হাড়ে ক্যান্সার হয়ে থাকে। আর এ হাড়টি এতটাই নরম যে, এটি কথা বলার সময় স্পন্দিত হয় এবং গলার ক্যান্সার একে প্রভাবিত করে।জানুন যেভাবে বুঝবেন গলায় ক্যান্সারের লক্ষণ—১. গলায় ও মুখে ব্যথা করাগলায় ও মুখে অনবরত ব্যথা করলে এবং এটি সাত দিনের বেশি সময় ধরে করলে হতে পারে ক্যান্সারের লক্ষণ। এ ছাড়া মুখের ভেতরে সাদা দাগ দেখা দিলে এবং খাবার গিলতে সমস্যা হয়ে থাকে গলায় ক্যান্সার হলে। তাই এ সমস্যাগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।২. শ্বাস নিতে অসুবিধানানা কারণে শ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে। তবে ওপরের সমস্যাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন শ্বাস নিতে সমস্যা হতে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সারের লক্ষণ।৩. দাঁতের সমস্যা দেখা দেওয়াগলায় ক্যান্সার হলে অনেক সময় অকারণে দাঁত নড়বড়ে হতে দেখা যায়। অনেক সময় দাঁত উঠেও যেতে পারে।৪. চোয়াল ও জিহ্বায় সমস্যামুখের নিচের দিকের চোয়াল নাড়াতে সমস্যা হলে এবং জিহ্বায় ঘা ও ক্ষত দেখা দেওয়া হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এ ছাড়া অনেক সময় জিহ্বা থেকে রক্ত পড়তেও দেখা যেতে পারে।৫. দীর্ঘদিন কফ ও কাশি থাকাআপনার যদি দীর্ঘদিন ধরে কফ ও কাশি থেকে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এর পাশাপাশি কফের সঙ্গে রক্ত পড়াও হচ্ছে মারাত্মক একটি লক্ষণ।৬. হঠাৎ স্বরে পরিবর্তনহঠাৎ করেই যদি গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ।এগুলো ছাড়াও ওজন কমে যাওয়া, মুখ ফুলে যাওয়া, গলা খসখস করা, ঠোঁটে অসাড় থাকা, গলার সঙ্গে কানেও ব্যথা করা হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এগুলো আপনার মধ্যে দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

প্রিয় পাঠক, আপনিও ইউকেবিডিটিভি ডটকম অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-news.ukbdtv@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102