বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোবিন্দনগর ইউনিয়নের মুন্সীহাট উত্তরপাড়া এলাকায় ইয়াবাসহ রুবেল নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত হওয়ায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সন্দেহ হলে রুবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন এবং উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
পরবর্তীতে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক। তিনি রুবেলকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং  ৫০০/ টাকা প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী দণ্ড কার্যকরের জন্য তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদারে করার দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102