বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :

বৃষ্টলে শাহাদতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান

কামরুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল কমিটি বৃষ্টল কমিটির উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাহাদাতে কারবালা মাহফিল আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজিক এর সভাপতিত্বে ও আব্দুল আলীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবিদুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকরাম উদ্দিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম আবু নছর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, আতিকুর রহমান, আইনুল ইসলাম, ঈসমাইল হোসেন সিরাজি, জুয়েল আহমদ প্রমুখ।

আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টাবৃন্দ হলেন আতিকুর রহমান, আব্দুর রাজিক, আঙ্গুর আলম, ইসলাম উদ্দিন, ছমরুল হক, আমিরুল আলম, আব্দুল হামিদ, কামরুল ইসলাম, তদরিস উল্লাহ, দিলদার মিয়া, আব্দুল কাইয়ুম।

সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি আব্দুল গাফ্‌ফার, মোহাম্মদ খায়রুল আলম লিংকন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক চমক আলী, ট্রেজারার মোঃ আব্দুল আলীম, যুগ্ম ট্রেজারার বদরুল আলম লিটন। সদস্যবৃন্দ হলেন মোবারক আলী, মতস্সিন আলী, জাহিদুল ইসলাম, আবিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, মো শিহাব উদ্দিন, জুবায়ের আহমদ প্রমুখ।

মুসলিম উম্মাহর শান্তি কামনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাধ্যমে ইসলামের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102