রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত যুবকদ্বয়ের নাম সৌরভ (১৭) ও নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।

‎রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মোঃ রমজান মিয়ার পুত্র এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের পুত্র।

‎দুর্ঘটনার শিকার তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল।

‎শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

‎তিনি জানান, নিহতদের স্বজনরা শ্রীমঙ্গল এসে তাদের সাথে যোগাযোগ করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102