শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

লন্ডনে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

আজিজুল আম্বিয়া, লন্ডন
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্দ্যোগে সোমবার (২৩ জুন) লন্ডনের দ্য রয়েল রিজেন্সিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগসভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী, আব্দুর রহমান, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক মন্ত্রী
আবু জাহির, যুক্তরাজ‍্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার পর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।

তিনি দাবি করেন, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন। তিনি আরও বলেন, জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে।

দলের সভাপতির বক্তব্য শেষে সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102