মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

 

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি পুরো শহর তথা আশপাশ এলাকা। জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের আনন্দ উল্লাসে ভরপুর।

ক্ষমতা গ্রহণ করার দেড় মাসের মধ্যে আবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৭ জুন সিলেট বিভাগে সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় বারের মতো সিলেট সফর। এর আগে চলতি বছরের ২ মে সিলেট সফরে আসেন প্রধানমন্ত্রী। সে দিন সিলেট নগর ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন তিনি।
তবে ১৭ সিলেট জেলায় প্রধানমন্ত্রীর কোন কর্মসূচী নেই। ওই দিন মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে, ১৭ জুন সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন।  সেখান থেকে সড়কপথে যাবেন শ্রীমঙ্গল। এরপর শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ শেষে সিলেট নগর হয়ে ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন। এসব তথ্য জানিয়ে সিলেট সিটি করর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ১৭ তারিখ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী। তিনি ওই দিন বিকেলে রাজনগরে শেষ সমাবেশ করে সিলেট শহরের উপর দিয়ে বিমানে করে ফিরবেন। আমরা নগরবাসী তার ফিরতি যাত্রাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গত শুক্রবার (১২ জুন) সকালে সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকা ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রঙের কাজ, মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।

শ্রীমঙ্গলের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ১৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102