বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

রোববার ভোর থেকেই শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আওয়ামী লীগ আর বিএনপির পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা।

প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি বলেন, দেশের সব অর্জনে অফুরান অনুপ্রেরণার উৎস নজরুল ইসলাম। তাই আজকের দিনে নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় তিনি বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রেরণা যোগান। দেশের এই দুঃসময় অতিক্রম করতে কাজী নজরুলই মানুষকে উদ্দীপ্ত করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102