বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা বুবলী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ফেসবুকে এক ভিডিও বার্তায় করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন এই নায়িকা।

বুবলী বলেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যদিও কোভিড-১৯ এর কারণে পরপর কয়েকটি ঈদ আমাদের একদমই ভালো যাচ্ছে না। এই মহামারি সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই। করোনার সঙ্গে যুদ্ধ করে আমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং ভালো থাকতে হবে।এছাড়াও নিজে এবং পরিবারকেও সুরক্ষা দিতে সবাইকে হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরা, দূরত্ব বজায় রেখে সব কাজ সুন্দরভাবে করতেও বলেন তিনি।

সবশেষে ‘বীর’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা সাবধানে থেকে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, ঈদ মোবারক। ’বুবলী সর্বশেষ অভিনয় করেছেন তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির। এতে বুবলীর নায়ক হিসেবে আছেন শাকিব খান। ছবিটির শুটিং প্রায় শেষের পথে বলে জানিয়েছেন নির্মাতা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102