শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খেলায় বাজেট কমেছে ৩২৫ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

গত বছরের বাজেটের তুলনায় এ বছর ক্রীড়াবাজেট কমেছে ৩২৫ কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ১৩০৯ কোটি ৮৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

যা গত বছর সংশোধিত বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা কম প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে সেটি আরও কমতে পারে।

২০২২-২৩ অর্থবছরে ১৬৩৪ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকা সংশোধিত বাজেট ছিল। পরিচালন খাতে ছিল প্রায় ৮৪৮ কোটি এবং উন্নয়ন খাতে ৭৮৬ কোটি টাকার একটু বেশি।

চলতি অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পরিচালন ব্যয় খাতে বেশি বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। গত বছর যে বরাদ্দ ছিল ৮৪৭ কোটি টাকা সেই বরাদ্দ এই খাতে এবার ৯২৭ কোটি টাকা।

পরিচালন খাতে বরাদ্দ বেশি দিলেও উন্নয়ন খাতে বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত অর্থবছরে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৭৮৬ কোটি ৫০ লাখ টাকা। এবার সেটা প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102