শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ‘প্রীতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৮৪ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় দলের সাবেক ফুটবলার ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানার আমন্ত্রনে শুক্রবার(১২ মে) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গলে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে সম্প্রীতির ‘প্রীতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল গড়ালো। মাঠে খেলা দেখতে ফুটবল প্রেমীদের ঢল নামে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সাবেক কৃতি ফুটবলার পিযুষ দত্ত, সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: মামুন আহমেদ। এছাড়াও সাবেক ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মোসলেহ উদ্দীন রমজান, আকবর হোসেন শাহীন, শের আলী হেলাল চৌধুরী, মো: শাহ আলম, আবু তালেব বাদশা, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, জেলা রেফারি সমিতির সদস্য বাবুল মিয়া, জুবেল আহমদ প্রমূখ।
খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়েই খেলার প্রথমার্ধ শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের সময় সুনামগঞ্জ একাদশ সুযোগকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ফলাফল, সুনামগঞ্জ ফুটবল একাডেমী ১-০ গোলে এগিয়ে যায়। শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর খেলোয়াড়রা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমন গেলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। খেলা শেষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমীর খেলোয়াড়েরা।
খেলা শেষে সুনামগঞ্জ ফুটবল একাডেমীর অধিনায়ক ও কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জাতীয় ফুটবলর ইকরাম রানা ও অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন মো: এমাদুর রহমান, আবুল কাশেম ও উজ্জ্বল পাষী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102