সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

বাংলাবান্ধা মহাসড়কে

পাথর-বালু রাখার দায়ে অর্থদন্ড প্রদান

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় হাইওয়ে সড়কের দুই পার্শ্বে সড়ক ও জনপথ বিভাগের জায়গার ১০ মিটারের উপর রাস্তার ঢাল দখল করে অবৈধভাবে স্তুপ করে রাখা পাথর, বালু, স্টোন ক্রাশিং ও নেটিং মেশিন অপসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের অর্ন্তগত হাইওয়ে সড়কের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় হাইওয়ে সড়কের উপর পাথর, বালু, নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখাসহ অস্থায়ী স্থাপনা নির্মাণ করার দায়ে পাঁচ জন পাথর ব্যবসায়ীকে ৮০,০০০/- (আশি হাজার) টাকা অর্থদন্ড এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর দায়ে এক ট্রাক চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় অভিযানে সহযোগীতা করেন তেঁতুলিয়া মডেল থানার এসআই গোলাম নুর কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102