মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

শ্যামল দত্ত

কবিতা মানবতার কথা বলে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, কবিতা মহত্ত্বের কথা বলে; কবিতা মানবতার কথা বলে; কবিতা ভালোবাসার কথা বলে; কবিতা সমাজের আগ্রগতির কথাও বলে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় ইসরাত জাহান নিরুর প্রথম কবিতার বই ‘কবিতায় নক্ষত্র ঝরে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্যামল দত্ত বলেন, কবিতা নান্দনিকতার একটা জিনিস, কবিতা শুদ্ধ মানুষের জিনিস, কবি কখনো দুর্নীতি করে না, কবি কখনো চুরি করে না, কবি কখনো প্রতারক হয় না, কবি একমাত্র শুদ্ধ শক্তি। আর সেই শক্তির বলে বলীয়ান ইসরাত জাহান নিরুর কবিতাচর্চা আরো অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যশা করি। ইসরাত জাহান নিরুর কবি-জীবনের সফলতাও কামনা করেন তিনি।

এসময় ইসরাত জাহান নিরু বলেন, ছোটবেলা থেকেই ছোট-ছোট ছড়া-কবিতা লিখতাম, সুযোগ পেলে তা একা একা আবৃত্তি করতাম। সব কিছুর ভেতরে একটা সুর আর ছন্দ খুঁজে পেতাম। প্রকৃতি তার লেখার অনিবার্য মূল চাবিকাঠি বলে জানান এই লেখক। নিরুর বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এতে কবিতা রয়েছে ৫৩টি। বইটির মূল্য ২৫০ টাকা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102