বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

বস্ত্র ওষুধ ও ব্যাংকের ৬৮১ কোটি টাকার শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: টানা চার দিন বন্ধ থাকার পর আজ থেকে লেনদেনে ফিরেছে পুঁজিবাজার। এদিন সূচক ও লেনদেনে লেনদেনে ঊর্ধ্বমুখীতা দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে বস্ত্র, ওষুধ ও ব্যাংক খাতের শেয়ার কেনার দিকেই বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি। সোমবার এই তিন খাতের ৬৮১ কোটি টাকার শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গণ টিকাদান কর্মসূচীর মাধ্যমে ইউরোপ আমেরিকার কভিড পরিস্থিতির তুলনামূলক উন্নতি হওয়ায় তাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকায় পোশাক রফতানি বাড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। কভিডের মধ্যেও অত্যাবশ্যকীয় ওষুধ খাতের ব্যবসা স্থিতিশীল ছিল। সামনের দিনগুলোতেও এ খাতের কভিডের প্রভাব পড়ার খুব একটা শঙ্কা নেই। তাছাড়া ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণে ছাড় সুবিধার কারণে ব্যাংকগুলোর মুনাফাও বাড়ছে। সবমিলিলে দেশের কভিড পরিস্থিতির অবনতি স্বত্বেও এই তিন খাতের ব্যবসায় সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারী। ফলে আজ এই তিন খাতের শেয়ার কেনার দিকে বেশি ঝোঁক ছিল বিনিয়োগকারীদের। ডিএসইতে বস্ত্র খাতের ৩৬৭ কোটি ৮৬ লাখ, ওষুধ খাতে ১৫৬ কোটি ৮৬ লাখ এবং ব্যাংক খাতের ১৫৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার লেনদেন শুরুর পর থেকে সূচক উর্ধ্বমূখী ছিল। লেনদেনের কিছু সময় পরেই সূচকের পতন ঘটে। পরে আবার কিছুটা উধ্বর্মূখী অবস্থায় ফিরে সূচক। সারাদিন উত্থান ও পতনের মাধ্যমে দিনশেষে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ১৫০ দশমিক ৪৮ পয়েন্টে। সোমবার সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, সাউথইস্ট ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিক্স, জেনেক্স ইনফোসিস এবং এমএল ডায়িং। এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস দিন শেষে ১১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৩১৪ দশমিক ৭৫ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে সোমবার ২ হাজার ২২৫ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২০৮ দশমিক ৩৭ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা। এর আগের কর্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৪৩ টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ১১টি সিকিউরিটিজের বাজারদর। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, সোমবার ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৭১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ১১ শতাংশ দখলে নিয়েছে ওষুধ এবং রসায়ন খাত। ১০ দশমিক ০৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ৮ দশমিক ৫১ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাতের। আর ৮ দশমিক ৩৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত।আজ ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, এমএল ডায়িং লিমিটেড, কেয়া কসমেটিকস, সন্ধানী ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং মিলস, ন্যাশনাল ফিড মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক। সোমবার এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার লিমিটেড, জাহিন স্পিনিং, এমএল ডায়িং, ফার ইস্ট সিটিং অ্যান্ড ডায়িং, এনভয় টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস এবং ডেল্টা স্পিনার্স লিমিটেড।আজ এক্সচেঞ্জটিতে দরকমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, পূরবী জেনালের ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মনোষ্পুল পেপার, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, কর্ণফূলী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সন্যুরেন্স কোম্পানি লিমিটেড । দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১৪১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৩৬ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৬৯৫ দশমিক ২২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত ছিল ১৮টির বাজারদর। সোমবার সিএসইতে মোট ৫২ কোটি ৬২ লাখ ৫২ হাজার ৪২৫ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার ২৫১ টাকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102