শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

বিধ্বংসী ভূমিকম্পে

তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল। গত সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। আজও চলছে উদ্ধার অভিযান।

বৃহস্পতিবার বিকেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, তার দেশে ১৬ হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। ৬৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে তিনি জানান, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে আগামী এক বছরের মধ্যে তিন-চারতলা ভবন নির্মাণ করে দেওয়া হবে।

সিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত অংশে দেশটিতে এক হাজার ২৬২ জন নিহত হয়েছেন।  আর উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট বলেছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অন্তত এক হাজার ৯০০ জন নিহত হয়েছেন।

এর আগে বুধবার ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল কাহরামানমারাস পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

একইদিন তুরস্ক থেকে এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন সে দেশে মরদেহ বহনের জন্য যথেষ্ট ব্যাগ নেই। অন্যদিকে সিরিয়ার অনেক জায়গায় মরদেহগুলোকে গণকবর দেওয়া হচ্ছে।

ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  বিশ্বের অনেক দেশ ত্রাণ ও সহযোগিতা নিয়ে এই দুর্যোগে এগিয়ে এসেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102