বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

ভরা যৌবনে ন’গ্ন পুল পার্টিতে মত্ত থাকতেন বিল গেটস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা একাধারে সফল ব্যবসায়ী, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে তাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। এরই মধ্যে গেটসের জীবন নিয়ে অজানা কিছু তথ্য দিয়েছেন তারই জীবনীকার জেমস ওয়ালেস।গেটসের জীবন নিয়ে এমন সব তথ্য দিয়েছেন ওয়ালেস যা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। জেমস ওয়ালেস দাবি করেছেন, বিয়ের আগে ভরা যৌবনে বিল গেটস নগ্ন পুল পার্টির আয়োজন করতেন। বিল তার যৌবনে এই পার্টির আয়োজন করেন তার বাড়িতেই।

ওয়ালেসের ‘ওভারড্রাইভ : বিল গেটস অ্যান্ড দ্য রেস টু কনট্রোল সাইবারস্পেস’ বইয়ে এই তথ্যের উল্লেখ রয়েছে। বইতে আরও উল্লেখ করা হয়েছে, আশেপাশের বিভিন্ন নাইটক্লাব থেকে মেয়েদের নিয়ে এসে বন্ধুদের সঙ্গে বাড়ির ভেতরের পুলে জলকেলি করতেন বিল গেটস।দীর্ঘ ২৭ বছর একসঙ্গে ঘর করেন বিল ও মেলিন্দা। সম্প্রতি এই দম্পত্তি নিজেরাই তাদের বিয়ে ভাঙার কথা ঘোষণা করেন। মেলিন্দা তাদের বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেন, তাদের বিয়ে আগেই ভেঙে গেছে। তাদের আর একসঙ্গে থাকার মানে হয় না।

১৯৮৭ সালে মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার হিসাবে তিনি যোগ দেন। কর্মসূত্রে এক নৈশভোজে গিয়ে তার সঙ্গে বিল গেটসের ঘনিষ্ঠতা হয়। সেই সময়ে খেলার ছলে তারা ধাঁধা সলভ করছিলেন। এমন সময়ে একটি অঙ্ক কিছুতেই বিল পারছিলেন না। মেলিন্দা তা অনায়াসেই সমাধান করে দেন। এরপরেই বুদ্ধিমতী মেলিন্দার প্রেমে পড়েন বিল গেটস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102