রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি

শ্রীমঙ্গলে চিত্রায়িত

আসিফ-রুবায়েত এর কন্ঠে আসছে রূপসী শ্রীমঙ্গল

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭২ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলকে নিয়ে কায়েস আজিজের পরিকল্পনায় নির্মিত মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ এ কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী রুবায়েত জাহান।

‎গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা।

‎গানটি প্রসঙ্গে গায়ক আসিফ আকবর বলেন, ‘দেশের গান নিয়ে আমার আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন একটি গান করার ভাবনাটি আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য এবং সত্যিকার অর্থেই এটি ‘রূপসী শ্রীমঙ্গল’, তা গানের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজা কাশেফ একজন অসাধারণ কম্পোজার। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে, তবে এই গানটি সে আরো ভালো গেয়েছে।’

‎শ্রীমঙ্গলের কৃতি সন্তান কায়েস আজিজ বলেন, ‘আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজা কাশেফ ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করেছেন, একবার শুনলে শ্রোতাদের বারবার শুনতে ইচ্ছা করবে। রুবায়েত আপাকেও ধন্যবাদ, গানটিকে হৃদয়ে ধারণ করে গাওয়ার জন্য।’

‎তিনি বলেন, গানটি শীঘ্রই ধ্রুব মিউজিক স্টেশনের মাধ্যমে প্রকাশ পাবে। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘গানটি আমি ইতোমধ্যে কয়েকবার শুনেছি। শ্রীমঙ্গলকে নিয়ে এটি সত্যিই এক অনবদ্য সৃষ্টি।’

‎উল্লেখ্য, কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়ভিত্তিক নিউজ পোর্টাল আনআরবি ফাইন্যান্স ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102