বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শান্তির শহর মদিনা –কে এম আবু তাহের চৌধুরী

কে এম আবু তাহের চৌধুরী
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

স্বপ্নে দেখি নবীর রওজা
মন হলো উতালা,
নবিজীর দরশনে যেতে
কাঁদে হৃদয় পাগলা ।

পকেটেতে নাই যে কড়ি
কেমনে যাব মদিনা ,
অশ্রু ঝরে চোখ বেয়ে
সারাদিন এই ভাবনা ।

সম্বল আমার যা ছিলো
যোগাড় করি গোপনে,
টিকেট ভিসা সবই এলো
উড়ে যেতে বিমানে।

আমার সফরের খবর শুনে
সন্তানরা দিলো টাকা ,
তাদের তরে হাজারো দোয়া
যায় না ভুলে থাকা ।

ইচ্ছে থাকলে হয় যে উপায়
মা’বুদ দয়ার সাগর ,
লাখো শোকর আদায় করি
আল্লাহ প্রভু মোর ।

সুসন্তান আল্লাহর নেয়ামত
স্রষ্টার সেরা উপহার ,
তাদের পেছনে সময় দাও
পাবে ভাল ব‍্যবহার ।

পৃথিবীর শ্রেষ্ট স্থান হলো
শান্তির শহর মদিনা,
মক্কা হলো বালাদুল আমিন
যেতে কখনো ভুলনা ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102