সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে

রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল, মৌলভীবাজার” শীর্ষক “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব।

‎বৃহস্পতিবার (২১ মে) ঢাকাস্থ বনানী ক্লাবে শুভমুক্তি উপলক্ষে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রী এমপি, ডকুমেন্টারির সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলী ও  বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।

শুভমুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের শহর নয়, এটি বাংলাদেশের অন্যতম পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-টিলা, চা-বাগান, সংস্কৃতি ও মানুষের জীবনধারা দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। এসব সৌন্দর্য ও ঐতিহ্যকে বিশ্বের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতেই “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির উদ্যোগ নেওয়া হয়েছে।

‎ডকুমেন্টারির সঙ্গে সংযোজিত হয়েছে একটি বিশেষ সংগীত, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও রুবায়েত জাহান। গানের কথা ও সুর করেছেন কায়েস আজিজ এবং এটি পরিচালনা করেছেন সৈকত রেজা। সংগীত ও ডকুমেন্টারিটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

‎বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্ম শ্রীমঙ্গলের ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পাবে।

‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারিটি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের সৌন্দর্য, ঐতিহ্য এবং জীবনধারাকে দেশ-বিদেশের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে এবং পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102