মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ওহুদ পাহাড় – কে এম আবুতাহের চৌধুরী

কে এম আবুতাহের চৌধুরী
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

ওহুদ পাহাড়ের পাদদেশে

সবাই দাঁড়ালাম ,
ওহুদ যুদ্ধের সকল স্মৃতি
নিজ চোখে দেখলাম।

রাসুল পাকের আপন চাচা
আমীর হামজার জীবন,
আরো ঊনসত্তরজন সাহাবী
প্রাণ দিলেন বিসর্জন।

কাফিরদের অত্যাচারে নবী
প্রিয় জন্মভূমি ছেড়ে ,
মদিনায় এসেও রক্ষা নেই
সাহাবীদের রক্ত ঝরে।

মদিনায় এসে আক্রমণ করে
ওহুদ পাহাড়ের ময়দান ,
তীর চালিয়ে শহীদ করে
বিশ্ব নবীর দান্দান।

নবীর সেনাদের পাল্টা হামলায়
কাফেররা পালিয়ে যায়,
নবীজীর নির্দেশ না মানায়
সাহাবীদের জীবন যায়।

ওহুদের যুদ্ধ প্রেরণা যোগাবে
যুগের পর যুগ,
শহিদী তামান্না করবে দায়ীরা
পেয়েও শত দুর্ভোগ ।

মদিনায় হলো ইসলামী রাষ্ট্র
শান্তির বাতাস বয়,
খোলাফায়ে রাশেদার যুগে
মানুষের ছিলোনা ভয়।

নবী ছিলেন সমর নায়ক
করেছেন অনেক যুদ্ধ,
বদরের যুদ্ধে বিজয় আনেন
হয়েছেন সবাই মুগ্ধ ।

তেইশ বছরে সাতাশটি লড়াই
ইতিহাস তাই বলে ,
সকল শহীদেরা পাবেন জান্নাত
আল্লাহর করুনাবলে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102