

বিনোদন ডেস্ক: টালিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির বিতর্ক যেন পিছু ছাড়ছে না। হঠাৎ দল ছেড়ে বিজেপিতে গিয়ে ভোট করে হেরে যাওয়া। তৃতীয় বিয়ে ভাঙতে বসা। এসব সমালোচনা যেন গায়ে মাখছেন না নায়িকা। বেচারা রোশান সিং যতই তার বিরহে কাতর হয়ে ফের সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। রোশান সেন তার জীবনে অতীত। তার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছা নেই।
তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টির ছবিও এসেছে প্রকাশ্যে। বোঝাই যাচ্ছে তিনি ফের নতুন বন্ধুকে নিয়ে জীবন শুরু করতে চান। তার আগে নিজেকে হালকা করতে আড্ডা-ঘোরাফেরায় ব্যস্ত রয়েছেন। লীনা গঙ্গোপাধ্যায়- শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেব আর পাওলির সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। শুক্রবার দিল্লিতে ফের রওনা দিয়েছেন বিশেষ কাজে। কাজে মন ডুবিয়ে দিলেও বন্ধু, আত্মীয়-পরিজনের প্রতি দায়িত্ব, ভালোবাসা থেকে কোনো দিন মুখ ফিরিয়ে নেননি অভিনেত্রী।
সম্প্রতি প্রিয় বান্ধবী দেবযানীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। ছবিতে দেখা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন। আঙুলে ‘ভি’ চিহ্ন দিয়ে সেই আনন্দকেই প্রকাশ করছেন শ্রাবন্তী। দুই পাশে দুই বান্ধবী। বাঁ দিকে গোলাপি পোশাকের ব্যক্তি অভিনন্দন নাগ চৌধুরী, শ্রাবন্তীর প্রেমিক অভিরূপের ভাই। অভিরূপ যদিও ছবিতে নেই।রোশানের সঙ্গে বিচ্ছেদ না হলেও ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে আংটি বদল হয়ে গেছে তার। সব মিলিয়ে নতুন প্রেম আর কাজের মধ্যে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এ নায়িকা।