রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

২২২ গাড়িকে জরিমানা, আটক ২৭১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২২ গাড়ি থেকে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়াও অকারণে বের হয়ে পুলিশের হাতে আটক হতে হয়েছে ২৭১ জনকে।

পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং আটক হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতেখাইরুল ইসলাম।

জানা যায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাড়াও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এডিসি ইফতেখাইরুল ইসলাম বলেন, ‘পুলিশ বিধিনিষেধ কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জানাতে না পারলে আটক করা হচ্ছে।’

ডিএমপি সূত্রে জানা গেছে, রমনা বিভাগে গাড়ির মামলা হয়েছে ৩৩টি, জরিমানা হয়েছে ৫৮ হাজার ১০০ টাকা। লালবাগ বিভাগে গাড়ির মামলা হয়েছে ২৫টি, জরিমানা হয়েছে ২৫ হাজার ৬০০ টাকা। মতিঝিল বিভাগে গাড়ির মামলা ১৯টি, জরিমানা হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। ওয়ারী বিভাগে গাড়ির মামলা হয়েছে ১৫টি, জরিমানা হয়েছে ৭০ হাজার টাকা। মিরপুর বিভাগে গাড়ির মামলা হয়েছে ৯৮টি, জরিমানা হয়েছে ২৫ হাজার টাকা, গুলশান বিভাগে গাড়ির মামলা হয়েছে ২১টি, জরিমানা হয়েছে ৬১ হাজার টাকা এবং উত্তরা বিভাগে গাড়ির মামলা হয়েছে ১১টি, জরিমানা হয়েছে ১২ হাজার ২০০ টাকা। এর মধ্যে ৪৬টি গাড়ি জব্দ করা হয়েছে।

কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারে অবস্থা ছিলো আগের মতোই।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘বিধিনিষেধ না মানায় মিরপুর অঞ্চলেই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা হয়েছে অর্ধশত। এছাড়া শর্ত ভঙ্গ করায় ডিএমপির তেজগাঁও বিভাগে ১৬৭ জনকে আটক করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102