

স্টাফ রিপোর্টার: আমি অসুস্থ। করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।’ এই অনুনয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের। পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় বুধবার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালতের কাছে এ অনুরোধ জানান তিনি।বুধবার (২৩ জুন) ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে রিমান্ড শুনানিকালে আদালতকে এমন অনুরোধ করেন নাসির উদ্দিন আহমেদ।নাসির বলেন, ‘আমার বয়স ৬৫ বছর। আমি এজমাসহ বিভিন্ন রোগে ভুগছি। করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। আমি একজন সমাজসেবক। তাছাড়া আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম। সাভার বোট ক্লাবের সদস্য। আমি কোনো ঝামেলায় ছিলাম না। কাইন্ডলি আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।’মামলার শুনানি শেষে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছন আদালত।