বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির সাতকাহন ও জনগণের আর্তনাদ ! দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে

বাংলাদেশের ২৮ লাখ কর্মী নেবে সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ ।

পারস্পরিক স্বার্থে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ।

শনিবার  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সৌদির বাদশাহ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অন্যদিকে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

ড. মোমেন সৌদির মন্ত্রীকে জানান, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারে সৌদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শিগগিরই সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার। রোড টু মক্কা চুক্তি অনুসারে এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমেই হাজিরা মক্কা শরীফে চলে যেতে পারবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আরেকটি নিরাপত্তা বিষয়ে কথা হয়েছে। দুই দেশের পুলিশের মধ্যে ট্রেনিং বিনিময় হবে। তাদের নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে ট্রেনিং নেবেন। এ দেশের নারী পুলিশ সদস্যরা তাদের দেশ থেকে ট্রেনিং নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে দুই দিনের সফরে শনিবার বিকেলে পৌঁছান সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। তার সফরে দুটি চুক্তি হতে যাচ্ছে। দুই চুক্তির মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে। অন্যটি সৌদির ‘রোড টু মক্কা’ উদ্যোগ অর্থাৎ হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির আনুষ্ঠানিক চুক্তি।

জানা গেছে, সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মূল বৈঠকটি আগামীকাল রোববার (১৩ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে হবে। বৈঠক শেষে চুক্তি দুটি সই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আল-দাউদ। এছাড়া প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102