রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ইংল্যান্ড নাকি পাাকিস্তান, কার হাতে যাবে ট্রফি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

শেষ হতে চললো টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেলবোর্নে রবিবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্বকাপ দখলের শেষ লড়াই অনুষ্ঠিত হবে। পর্দা নামবে এ আসরের। বাবর আজমের পাকিস্তান হোক বা জস বাটলারের ইংল্যান্ড, যে দলই চ্যাম্পিয়ন হবে, তারা দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরবে।

মাঠের লড়াইয়ে নামার আগেই আজ দেখা হয়ে গেল দুই দলের অধিনায়কের। সংবাদ সম্মেলন শেষ করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বেরিয়ে যাওয়ার মাঝপথেই সাক্ষাৎ হলো ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের সঙ্গে। কথা বেশি হলো না। হালকা শুভেচ্ছা বিনিময় এবং সেই সঙ্গে হ্যান্ডশেক।

খানিক আগে যে সংবাদ সম্মেলনে বাবর বসেছিলেন সেখানে চেয়ারেই বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন বাটলার। মেলবোর্নে রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বিশ্বকাপ ফাইনালের জন্য টস করতে নামবেন পাকিস্তান ও ইংল্যান্ড অধিনায়ক। অবশ্য যদি সবকিছু ঠিক থাকে।

আবহাওয়ার মর্জির ভবিষৎ জানাচ্ছে এদিন মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৯৫%। তাও আবার ১৫ থেকে ২৫ মিলিমিটার পরিমানের। বৃষ্টি হচ্ছে এটা নিশ্চিত তবে সেটা ফাইনাল ম্যাচের কতখানি সময় নষ্ট করবে বা আদৌ এদিন টস বা খেলার সময় কতখানি পিছিয়ে যাবে- সেই হিসাব এখনো অনিশ্চিত। স্বস্তির বিষয় হলো ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

তবে অস্বস্তির খবরও আছে। আবহাওয়া রিপোর্ট বলছে, মেলবোর্নে ফাইনালের রিজার্ভ ডে’তেও বৃষ্টির সম্ভাবনা তুমুল। আইসিসির প্লেয়িং কন্ডিশনে লেখা আছে ফাইনালের রেজাল্টের জন্য ন্যূনতম ১০ ওভারের খেলা হতে হবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে ট্রফি দু’দলের মধ্যে ভাগাভাগি করা হবে। বৃষ্টির আশঙ্কায় কেঁচে যেতে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল আনন্দ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102