মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাক্টর

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৯ এই পর্যন্ত দেখেছেন

‎মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান সংলগ্ন রেলক্রসিংয়ে কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে।

‎সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ট্রাক্টরটি রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিল। ঠিক তখনই দ্রুতগতিতে ছুটে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

‎প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান উপস্থিত ছিলেন না। ফলে ট্রেন আসার বিষয়ে পর্যাপ্ত সতর্কতা না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন।

‎সংঘর্ষে ট্রাক্টর চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

‎দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এসময় স্থানীয় বাসিন্দারা রেলক্রসিংয়ে নিয়মিত গেইটম্যান নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102