মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজার জেলায়

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতী ‎

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)।
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬ এই পর্যন্ত দেখেছেন

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার সম্ভাবনা রয়েছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে এবং সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

‎মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন , উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলা সফরে আসবেন বলে প্রাথমিকভাবে সম্মতি জ্ঞাপন করেছেন। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, তালিকাভুক্ত ১৮৪ জন উপকারভোগীর তথ্য অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ে কোনো স্বাবলম্বী বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় পাওয়া গেলে তা বাতিল করা হবে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় অনুষ্ঠান আয়োজনের বিকল্প স্থান হিসেবে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অগ্রবর্তী দল ও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) পরিদর্শনের পর অনুষ্ঠানস্থল চূড়ান্ত করবে।

‎প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সভায় জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102