শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

এক পেনাল্টি মিসেই হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন
ছবি: এএফপি

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। শুক্রবার (১১ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশকে ১-১ গোলে রুখে দেয় নেপালের মেয়েরা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

৯০ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জয়নব বিবি পেনাল্টি শট তুলে দেন গোলরক্ষকের হাতে। পেনাল্টি শট নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন জয়নব বিবি। জিতলে চ্যাম্পিয়ন-এমন সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আসল লড়াইয়ে বাংলাদেশ সেটা পারেনি। ভুল পাস আর এলোমেলো ফুটবল খেলে আর যাই হোক ম্যাচ জেতা যায় না।

শুক্রবার সেটাই হয়েছে। ১৪ মিনিটে গোল খেয়ে দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে হারটাই এড়িয়েছে বাংলাদেশ। ড্র করলে চ্যাম্পিয়ন-নেপাল সেই সমীকরণ মিলিয়ে ঢাকা থেকে ট্রফি জিতে ফিরছে কাঠমান্ডুতে। শুরুর দিকেই এগিয়ে যায় নেপালের মেয়েরা। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে সুশিলারর আচমকা শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়ায় জালে।

বাংলাদেশ ম্যাচে ফিরেছিলো দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে। জয়নব বিবির কর্নার থেকে রুমা আক্তারের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেছেন নেপালি ডিফেন্ডার সিমরান রানী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102