বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির সাতকাহন ও জনগণের আর্তনাদ ! দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে

ঝড়ের পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। 

রবিবার (২৮ আগস্ট) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অফিস। 

অপর এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে-সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণদক্ষিণ দিক থেকে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই নৌ বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানায়, সোমবার সকাল পর্যন্ত দিনের তাপমাত্রা আরও কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৩ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবনতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। একই সময়ে রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত ১০৬ মিলিমিটার হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102