শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত যৌতুকের কারনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

মা হয়েছি এতেই খুশি: অপু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বেকারত্ব সমস্যা নিয়ে বড়পর্দায় নিজের লেখা গল্প নিয়ে নতুন রূপে হাজির হচ্ছেন গীতিকার, সুরকার, সংগীতশিল্পী নচিকেতা। যার লেখা গল্প নিয়েই টলিউডে তৈরি হয়েছে ‘শর্টকাট’ নামের ছায়াছবি। এই ছবির মাধ্যমেই প্রথম টলিউডে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

এই অভিনেত্রীর কাছে এই ছবির বিশেষ গুরুত্ব রয়েছে বলাইবাহুল্য। তাই ইতোমধ্যেই ছবির প্রচারে বাংলাদেশ থেকে অপু বিশ্বাস ছুটে গেছেন কলকাতায়। গিয়েই কলকাতার আনন্দবাজার পত্রিকার কাছে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা।

অপু বিশ্বাসের জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন, আনন্দবাজার পত্রিকার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেছেন, অবশ্যই বলবো, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা- সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হতো। তবুও বলবো ভুল করে হলেও মা হয়েছি এতেই আমি খুশি।

সন্তান জন্মানোর পর নায়িকা হিসাবে ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর কঠিন বাস্তব তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, আমার সন্তান জন্মেছে, তাই মোটা হয়ে গিয়েছিলাম। এই নিয়ে কেউ গসিপ কিংবা ট্রল করলে আমার খারাপ লাগে না। বরং ভালই লাগে। আমার সন্তানের জন্মের পরও আমি নায়িকার চরিত্রে অভিনয় করছি। কলকাতায় ছবি মুক্তি পাচ্ছে। আর কী চাই! ট্রলিং আমি উপভোগ করি। ট্রল না হলে বরং ভাল লাগে না। মানুষের মাঝে থাকা যায় না। তবে আমি খুব কম ট্রল হয়েছি। মানুষের জীবনের নিজস্ব একটি যাত্রাপথ থাকে। তা কখনও ‘পজিটিভ’ হয় কখনও বা ‘নেগেটিভ’। তাই ট্রলিং আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কোনও দিনই আমাকে প্রভাবিত করে না।

শাকিব খান, অব্রাম খান ও অপু বিশ্বাস

টলিউডে এত দেরিতে কাজ করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছেলে হওয়ার পর অনেকটা মোটা হয়ে গিয়েছিলাম। সেই জন্যও কিছু দিনের বিরতি নিতে হয়েছিল। আর সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম।

এসময় ছবির গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্ব। সেই বেকারত্বকে কেন্দ্র করেই ‘শর্টকাট’ ছবির গল্প বুনেছেন নচিকেতা চক্রবর্তী। পরিচালনায় ছিলেন সুবীর মণ্ডল। ছবির মুখ্য চরিত্রে ছিলাম পরমব্রত চট্টোপাধ্যায়, আমি আর গৌরব চক্রবর্তী। আমি বহু বাণিজ্যিক ছবিতে কাজ করেছি। এখনও করে চলেছি। তবে এই ছবিটার জন্য নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে আমায়। তাই এই সিদ্ধান্ত। গোটা টিম আমাকে খুব সাহায্য করেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102