বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

অভিনেত্রী স্পর্শিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। হয়েছে তার অস্ত্রোপচার।

এখন ভালো আছেন জানিয়ে স্পর্শিয়া নিজেই দিয়েছেন সে খবর।

এ অভিনেত্রী বলেন, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শনিবার রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে আমার।

স্পর্শিয়ার বর্তমান অবস্থা জানাতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন,  তার  অস্ত্রোপচারটি করেছেন প্রফেসর ড. ফিরোজ কবির।  অস্ত্রোপচারের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
 
স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102