মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

আসেন, টাকা দিয়ে আমাকে উদ্ধার করেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহা। অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় ছিলেন নানা ইস্যুতে। কখনো ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা, আবার কখনো গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করে ছিলেন আলোচনায়। গত বছরের শেষ দিকে গায়ক ইলিয়াসকে বিয়ে করেন সুবাহ। এরপর সংসার জীবনে নেমে আসে নানা কলহ। সেই জের ধরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর দুজনেই দারস্থ হন আদালতের।

গতকাল সোমবার ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহার করেছেন সুবহা। ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইলিয়াসের উপস্থিতিতে তিনি মামলা চালাবেন না, প্রত্যাহার করতে চান। আর ইলিয়াস খালাস পেলে তার কোনো আপত্তি নেই বলেও বিচারককে জানান সুবাহ। বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেন।

তবে এর মধ্যেই সুবাহ জানান, গত ৫/৬ মাস ধরে ইলিয়াসের পরিবার আমার পরিবার নিয়ে মীমাংসার জন্য আমাকে বলা হচ্ছিল। তাই আমি তাদের সঙ্গে এখন মীমাংসা হয়ে গেছি এবং কেস তুলে নিয়েছি। সেও তাই করেছে। আর যা হয়েছে দুজনের জীবনের ভালোর জন্যই হয়েছে। দুই পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও অনুরোধে।

সুবাহ’র অভিযোগ, ‘এখন দেনমোহরের টাকা আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সাধু হওয়ার চেষ্টায় আমাকে হেয় প্রতিপন্ন করেই যাচ্ছে সামাজিকভাবে। দেনমোহরের টাকা দিয়ে এত নাটক করার কি আছে? না দিতে পারলে বলতো আমরা দিতে পারবো না। তখন মীমাংসার সময়ে কিন্তু এই কথাগুলো বলেনি তার পরিবার। শুধুমাত্র আমাকে ছোট করার জন্যই সামাজিকভাবে এসব বলা এবং করা হচ্ছে। অথচ মীমাংসার আপোসনামায় স্পষ্ট লেখা আছে, কেউ কারও বিরুদ্ধে সামাজিকভাবে কোনো হেয় প্রতিপন্নমূলক কথা বলবো না এবং একে অপরের মামলা নিজ দায়িত্বে তুলে ফেলবো।’

এই অভিনেত্রী বলেন, ‘বিয়ের পর আইনগতভাবে দেনমোহরের ভরণপোষণের টাকা প্রতিটা মেয়ের প্রাপ্য অধিকার এবং এটি অবশ্যই হালাল ইসলামিক শরীয়া মোতাবেক। কারণ তার সঙ্গে আমার ভালোবেসে বিয়ে হয়েছিল। সংসার তো আমি শেষ অবধি করতে চেয়েছি। শুধু সংসার বাঁচানোর জন্য আমি তো তার মতো তাকে ছেড়ে কোথাও যাইনি। আর আমি তাদের মতো কাউকে বলিও নাই, আসেন আমার সঙ্গে মীমাংসা করেন এবং টাকা দিয়ে আমাকে উদ্ধার করেন।’

সবশেষে ‘বসন্ত বিকেল’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি আর কোনো প্রকারের কাদা ছোঁড়াছুড়ি করতে চাই না। দুই পরিবারে সম্মানের দিকে তাকিয়েছি, আর সে কারণেই মীমাংসা করেছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা এবং আস্থা ছিল আছে এবং থাকবে। এবং আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন। এটুকু বলতে চাই, বিয়ের পর আমাদের জীবনে সমস্যার তৈরি হয়েছিল তা আমরা পারিবারিক এবং আইনগতভাবে মিটিয়ে নিয়েছি। নিজেরাও ভালো থাকুন, আমাকেও ভালো থাকতে দিন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102