মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

প্রাক্তন স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আবারও বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলতি বছর ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন এই চিত্রনায়িকা। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার রাতে। এরপরই জন্ম নেয় নানা প্রশ্নের! কবে পূর্ণিমার বিচ্ছেদ হলো? এটি তার কততম বিয়ে? এমন নানা প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ভক্ত-দর্শকদের মনে।

পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তবে সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে পূর্ণিমার ডিভোর্স কবে হয়েছে? আর কী কারণে এক যুগের সম্পর্কের ইতি টানলেন তারা?

বিষয়টি নিয়ে পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন যেটা চলে গেছে, যেটা নিয়ে মানুষের এত বেশি কৌতূহল ভালো লাগে না। এগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগে না। কোনো নারী কারণ ছাড়াই জীবনের এমন বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। প্রায় ১২ বছর সম্পর্ক, অনেক বছর ধরে রাখার চেষ্টা করেও লাভ হয়নি। মনের মিল, বোঝাপড়া না হওয়ায় বাধ্য হয়েই ইতি টানতে হয়েছে।

তিনি জানান, ফাহাদের সঙ্গে তার ডিভোর্স হয়েছে প্রায় ৩ বছর আগে। সম্পর্ক শেষ হয়ে গেলেও সাবেক স্বামীর মঙ্গলই কামনা করলেন সবার প্রিয় এই নায়িকা। তার ভাষ্য, ‘আমি কখনও কারও খারাপ চাই না। আর সে আমার মেয়ের বাবা। আমার মেয়ে স্কুলে পড়ে। আমরা চাই না, মেয়ের ওপর কোনো প্রভাব পড়ে। আর নতুন সম্পর্কটি আমার মেয়েও ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। আমার মনে হয়, এসব বিষয় নিয়ে কেউ কোন কথা না বলাই ভালো।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এটি পূর্ণিমার দ্বিতীয় নয়, তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন এই চিত্রনায়িকা। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। সেসময় একটি জাতীয় দৈনিকে এই বিচ্ছদের খবরও প্রকাশ হয়। যেখানে পূর্ণিমা বলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম।’

এরপর ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে যায় বছর তিন আগে।

উল্লেখ্য, বিচ্ছেদের পর থেকে সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপন করছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এর ফাঁকেই পরিচয় ঘটে রবিনের সঙ্গে। একটি কাজের সূত্র ধরেই তাদের পরিচয়। এরপর গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেম। অবশেষে দুজনের পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102