মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

প্রকাশ্যে এলো চিত্রনায়িকা মৌসুমীর ‘ভাঙন’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আসছে চিত্রনায়িকা মৌসুমীর ‘ভাঙন’ নামের একটি সিনেমা। ১৯ জুন রাতে প্রকাশ্যে এসেছে এর অফিসিয়াল পোস্টার। পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন এটি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন ছবিটির কাজ শেষ। শিগগিরই পাবে মুক্তি। সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমীর পাশাপাশি আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, প্রাণ রায়সহ অনেকে।

পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার গল্পে উঠে আসবে একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা। এখানে আছে হকার, পতিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক মানুষ। তাদের জীবন যাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্পও থাকছে ‘ভাঙন’ সিনেমায়।

জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ভাঙন’। গত বছর তেজগাঁও রেলস্টেশনে শুরু হয় সিনেমার শুটিং। টানা কয়েকদিন এর দৃশ্যধারণে অংশ নেন মৌসুমী। সিনেমায় চুড়ি-ফিতা বিক্রেতার চরিত্রে দেখা যাবে তাকে। আর ফজলুর রহমান বাবুকে দেখা যাবে ভিক্ষাবৃত্তির পেশায়। প্রাণ রায় অভিনয় করেছেন পকেটমারের চরিত্রে।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই তারকা দম্পতি মৌসুমী-সানীর সংসার ভাঙার নানা আতঙ্ক ছিল। চাপা দাম্পত্য কলহে ছিল দুই তারকার মুখ দেখাদেখি বন্ধও। তবে ১৬ জুন মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে দেখা যায় পুরো পরিবারের দৃশ্য। যেখানে একসঙ্গে বসে খাচ্ছেন মৌসুম ও তিনি। এরপর আসে ভিডিও। যেখানে দেখা যায়, সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন গান গেয়ে মাকে হাসানোর চেষ্টা করছেন। হয়েছেন সফলও।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102