

বিনোদন ডেস্ক: ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।বিয়ের পর প্রথম একসঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করলেন পরীমনি ও রাজ।
শুক্রবার রাতে পরীমনি ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে নিজেদের প্রথম নববর্ষ উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
পরীমনি লিখেছেন, আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম।
তারপর …সে যে কত সব আয়োজন করে ফেলল! আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিল। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত !
একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি…..।
সবশেষে রাজকে ধন্যবাদ জানিয়ে পরীমনি লিখেন, রাজ থ্যাংক ইউ, জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।
Album বৈশাখ 🥳

Pori Moni18 hours ago
আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রিতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিলো। আমিই মনে করিয়ে দিলাম।
তারপর …
সে যে কত সব আয়োজন করে ফেললো! আমারা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমারা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুড়লাম ঘন্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত ! একবার…See more —
feeling happy.